ফাইল ছবি স্পোর্টস ডেস্ক : চোটের কারণে দলে নেই আক্রমণভাগের অন্যতম সেরা নেইমার। সেই অভাব মোটেও টের পাচ্ছে না পিএসজি। কিলিয়ান এমবাপের নৈপুণ্যে একের পর এক ম্যাচে জয় পেয়ে যাচ্ছে তারা। ফরাসি এই ফরোয়ার্ডের জোড়া গোলে সবশেষ ম্যাচে নিমের বিপক্ষে দাপুটে এক জয় পেয়েছে প্যারিসের ক্লাবটি। নিজেদের মাঠে শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচটিতে ৩-০ গোলের জয় পায় পিএসজি। প্রথমার্ধে ক্রিস্তোফার এনকুনকো দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন এমবাপে। এই জোড়া গোলে আরো একটি রেকর্ড নিজের করে নিলেন ২০ বছর বয়সী এই খেলোয়াড়। গত ৪৫ বছরে লিগ ওয়ানে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি। এই জয়ে লিগ ওয়ানে শিরোপা ধরে রাখার পথেও অনেকটা এগিয়ে গেল পিএসজি। পয়েন্ট টেবিলে নিকটতম প্রতিদ্বন্দ্বী লিলে থেকে ১৭ পয়েন্টে এগিয়ে আছে তারা। ২৫ ম্যাচে ২২ জয় ও দুই ড্রয়ে টমাস টুখেলের দলের পয়েন্ট ৬৮। এক ম্যাচ বেশি খেলা লিলের পয়েন্ট ৫১। নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও গোল পেতে অনেকটা সময় অপেক্ষা করতে হয়। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে অপেক্ষার অবসান হয়। মার্কো ভেরাত্তির রক্ষণচেরা পাস ডি-বক্সের মাঝামাঝি থেকে জাল খোঁজে নেন এনকুনকু।
৬৯তম ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। ৬৯তম মিনিটে হুয়ান বের্নাতের পাসে বা দিক থেকে পান পায়ের শটে জালে বল জড়ান আক্রমণভাগের এই খেলোয়াড়। শেষ মুহূর্তে অতিথিদের কফিনে শেষ পেরেক ঠুকেন এমবাপে। এনকুনকোর দ্রুত গতির পাস ধরে মুহূর্তেই জালে জড়িয়ে দেন।




0 Comments